অনীশ্বর

 সুখ-দুঃখ-প্রেম, তীব্র আবেগ ছাড়াও

বুকে ব্যথা হতে পারে অজস্র কারণে; 

এ শরীরের অস্থি-পেশী-চর্বি, নোনা জল

শেষ বিচারে অতিপ্রাকৃত কিছু নয়। 

রসায়নের কাছে অর্থ রাখে না ঈশ্বর, 

জীব-জড়, গোলাপ, নারী, কবুতর।

 কোমলতম অনুভূতি আর পাশবিক তাড়না

জড়াজড়ি করে রয় এক কোষে;

সুখ-দুঃখ-প্রেম, তীব্র আবেগ ছাড়াও তাই

চোখ ভিজে যেতে পারে অজস্র কারণে।






 


 

Comments

Popular posts from this blog

On eugenics

Roots