"Where lie your roots?", the world asked. I read about kings and gods; how they emptied the lands and the people. I read about prophets that lived among men and were misheard. I read poets that avoided the question and talked of deeper things. I could have spat on a strip from 23andme and have them tell where my genes come from--Bengal, Assam or Persia-- as I sit on the side of an Atfalati hill, a few blocks from where they buried Mr. Miller in 1929. "Where lie his roots?", I wonder.
সুখ-দুঃখ-প্রেম, তীব্র আবেগ ছাড়াও বুকে ব্যথা হতে পারে অজস্র কারণে; এ শরীরের অস্থি-পেশী-চর্বি, নোনা জল শেষ বিচারে অতিপ্রাকৃত কিছু নয়। রসায়নের কাছে অর্থ রাখে না ঈশ্বর, জীব-জড়, গোলাপ, নারী, কবুতর। কোমলতম অনুভূতি আর পাশবিক তাড়না জড়াজড়ি করে রয় এক কোষে; সুখ-দুঃখ-প্রেম, তীব্র আবেগ ছাড়াও তাই চোখ ভিজে যেতে পারে অজস্র কারণে।