Posts

Showing posts from September, 2024

পথ

... জেনেছি পথ শুধু পথিকের নয়, রোদ, মেঘ, ঘূর্ণিবায়ু আর গড়িয়ে চলা পাইনের কাঁটারও।       

অনীশ্বর

 সুখ-দুঃখ-প্রেম, তীব্র আবেগ ছাড়াও বুকে ব্যথা হতে পারে অজস্র কারণে;  এ শরীরের অস্থি-পেশী-চর্বি, নোনা জল শেষ বিচারে অতিপ্রাকৃত কিছু নয়।  রসায়নের কাছে অর্থ রাখে না ঈশ্বর,  জীব-জড়, গোলাপ, নারী, কবুতর।  কোমলতম অনুভূতি আর পাশবিক তাড়না জড়াজড়ি করে রয় এক কোষে; সুখ-দুঃখ-প্রেম, তীব্র আবেগ ছাড়াও তাই চোখ ভিজে যেতে পারে অজস্র কারণে।